Advertisement
E-Paper

Ccochbehar: এক মাসের মধ্যে মাথা গুঁড়িয়ে দেব, উদয়নের বাড়ির সামনে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য

পোস্টারে লেখা, ‘হামার রাজ্যত থাকিস, হামারে মানসি গুলার গোর ভাঙ্গি দিবার চাইস! আজি থাকি এক মাসের মধ্যত উদয়ন গুহ তোর মাথা গুড়ি দিম।’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৪

—নিজস্ব চিত্র।

পৃথক রাজ্যের দাবি করলে হাঁটু ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় কোচবিহারের দিনহাটা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহের বিরুদ্ধে তাঁর বা়ড়ির সামনে পড়ল পোস্টার। উদয়নের মাথা ‘গুঁড়িয়ে’ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টারে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

রাজবংশী ভাষায় আলতা দিয়ে ওই পোস্টারে লেখা, ‘হামার রাজ্যত থাকিস, হামারে মানসি গুলার গোর ভাঙ্গি দিবার চাইস! আজি থাকি এক মাসের মধ্যত উদয়ন গুহ তোর মাথা গুড়ি দিম।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘আমাদের রাজ্যে থাকেন আর আমাদের মানুষের হাঁটু ভেঙে দিতে চান! আজ থেকে এক মাসের মধ্যে উদয়ন গুহ তোমার মাথা গুড়িয়ে দেব।’

এমন পোস্টার দেখেই পুলিশে খবর দেন উদয়ন। পরে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়। বিধায়ক বলেন, ‘‘সকালে বাড়ি থেকে বেরোনোর সময় এই পোস্টার চোখে পড়েনি। বাড়ি ফেরার সময় দেখতে পাই। এক মাসের মধ্যে আমার মাথা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। যা করার পুলিশ করবে।’’

সম্প্রতি কোচবিহারের ‘দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে পৃথক রাজ্যের দাবি তুলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতি রাভা রায়। সেই ঘটনার পর উদয়ন বলেছিলেন, ‘‘পৃথক রাজ্যের দাবিতে কেউ মিটিং-মিছিল করলে তাঁদের হাঁটু ভেঙে দেওয়া হবে।’’ এর পরেই ঘটল এই পোস্টার-কাণ্ড।

Udayan Guha
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy