Advertisement
E-Paper

বাইক ও লরির ধাক্কায় মৃত্যু দুই মাধ্যমিক পরীক্ষার্থীর, বাইকে চড়ে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনার কবলে

নিহতদের নাম হল নাদিম আখতার এবং মোসাব্বর শেখ। আহত তরুণের নাম মিজানুর শেখ। তাঁরা প্রত্যেকেই মালদহের কালিয়াচক থানার সুজাপুরের চাষপাড়া এলাকার বাসিন্দা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ২০:১২
Two died by an accident at Malda

দুর্ঘটনায় মৃত্যু দুই যুবকের। প্রতীকী চিত্র।

লরির সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল দুই তরুণের। আহত হয়েছেন এক। বুধবার বিকেলে এই ঘটনা ঘটেছে মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুরে। পুলিশ দেহগুলি উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

নিহতদের নাম হল নাদিম আখতার (১৬) এবং মোসাব্বর শেখ (১৯)। আহত তরুণের নাম মিজানুর শেখ। তাঁরা প্রত্যেকেই মালদহের কালিয়াচক থানার সুজাপুরের চাষপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে নাদিম এ বারে সুজাপুর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আহত নিজানুরও সুজাপুর হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ বারে। তাঁদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাইকে চড়ে ৩ বন্ধু মিলে বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিল কালিয়াচকের উদ্দেশে। যাওয়ার পথেই কালিয়াচকের জালালপুর এলাকায় সজোরে একটি লরি পিছন থেকে বাইকে ধাক্কা মারে।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ৩ জনকে উদ্ধার করে ভর্তি করান মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগেই কর্মরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে জানান। এমন ঘটনায় শোকস্তব্ধ চাষপাড়া এলাকা।

Accident bike accident Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy