E-Paper

পুকুর-খননে মিলল পাল যুগের বিষ্ণুমূর্তি

গাজলের শাহজাদপুর পঞ্চায়েতের ভালুকডাঙা গ্রামে একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর-পাড়ের পাশে বহু প্রাচীন স্তম্ভ রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ০১:৩৯
দিঘি সংস্কারের সময় মিলল প্রাচীন মূর্তি মালদহ গাজলের ভালুকডাঙ্গা গ্রামে।

দিঘি সংস্কারের সময় মিলল প্রাচীন মূর্তি মালদহ গাজলের ভালুকডাঙ্গা গ্রামে। ছবি: নিজস্ব চিত্র

কুর সংস্কারের জন্য চলছিল মাটি খনন। তাতে মিলল প্রাচীন মূর্তি। বুধবার মালদহের গাজলের ভালুকডাঙায়। গ্রামবাসীদের একাংশ মূর্তিটিকে ঘিরে পুজো শুরু করলে পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। পুলিশের দাবি, মূর্তিটি পুরাতত্ত্ব বিভাগের হাতে হস্তান্তর করা হবে।

গাজলের শাহজাদপুর পঞ্চায়েতের ভালুকডাঙা গ্রামে একটি ব্যক্তিগত মালিকানাধীন পুকুর-পাড়ের পাশে বহু প্রাচীন স্তম্ভ রয়েছে। এ ছাড়া গৌড়ীয়ও ইটেরও নির্দশন রয়েছে। পুকুরটির মালিক জয়দেব রায়। এ দিন দুপুরে যন্ত্রের সাহায্যে তাঁর পুকুর সংস্কারের কাজ চলছিল। মাটি খননের সময়ে মূর্তিটি দেখতে পান মাটি কাটার যন্ত্রের গাড়ি চালক কমল বর্মন। তিনি বলেন, “মূর্তিটিতে মাটি লেগেছিল। জল দিয়ে পরিষ্কার করতেই দেখি মূর্তিটি পাথরের এবং বহু পুরোনো।” মূর্তি উদ্ধার হতেই গ্রামে শোরগোল পড়ে যায়। জয়দেব মূর্তিটি বাড়ি নিয়ে যান। পরে তাঁর বাড়ি থেকে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জয়দেব বলেন, “মূর্তিটি ঘিরে গ্রামবাসীরা মন্দির নির্মাণের দাবি জানিয়েছিল। তাই বাড়ি নিয়ে গিয়েছিলাম। পরে পুলিশের হাতে মূর্তিটি তুলে দেওয়া হয়।”

পুরাতত্ত্ব বিভাগের দাবি, উদ্ধার হওয়া মূর্তিটি বিষ্ণুর। প্রায় হাজার বছরের পুরোনো পাল-যুগের। মূর্তিতে বিষ্ণু ছাড়াও আরও দুই মহিলা রয়েছে। তবে মূর্তিটি আংশিক ভেঙে যাওয়ায় মূর্তিটিতে আরও কোনও দেবীর উপস্থিতি রয়েছে কি না তা জানা যায়নি। মূর্তিটি প্রায় দু’ফিট লম্বা। মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ বলেন, “মূর্তি উদ্ধারের ব্যাপারটি জানতে পেরে পুলিশ তা উদ্ধার করে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

gajol

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy