ভোট দিতে যাওয়ার পথে এক দম্পতিতে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলে।
সূত্রের খবর, ওই দম্পতি তৃণমূলের সমর্থক। চাঁচলের ১৪৩ নম্বর বুথের ভোটার তাঁরা। তৃণমূলের সমর্থক হওয়ার কারণে ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার জন্যই তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জখম দম্পতিকে চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্বকে এই অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা হামলার কথা পুরোপুরি অস্বীকার করেছেন।