Advertisement
E-Paper

অধীরের তোপ

তৃণমূল সাংসদ তথা দলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে পালোয়ান ও ভাড়া করা সৈন্য বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৬ ০২:৪৫
রায়গঞ্জে স্টেশন মাঠে সভায় অধীর চৌধুরী। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

রায়গঞ্জে স্টেশন মাঠে সভায় অধীর চৌধুরী। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

তৃণমূল সাংসদ তথা দলের উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে পালোয়ান ও ভাড়া করা সৈন্য বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার জেলা কংগ্রেসের উদ্যোগে রায়গঞ্জ স্টেশন মাঠে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ সভায় অধীরবাবু বলেন, ‘‘বিধানসভা নির্বাচনে জেলার ন’টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলকে জামানত রক্ষার লড়াই করতে হবে। বাইরে থেকে পালোয়ান ও সৈন্য এনে যুদ্ধ করা যায়, কিন্তু যুদ্ধে জেতা যায় না।’’

অধীরবাবু দাবি, উত্তর দিনাজপুর প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রিয়রঞ্জন দাশমুন্সির জেলা। তাই এই জেলার মানুষ কখনওই কংগ্রেসের অপমান করবে না। সভায় রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সি হাজির ছিলেন না। তা নিয়ে প্রশ্নও তুলেছে তৃণমূল।

শুভেন্দুবাবুর দাবি, জেলায় কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। তাই অধীরবাবুরা এখন দলের অস্তিত্ব রক্ষার মরিয়া চেষ্টা শুরু করেছেন। তিনি বলেন, ‘‘প্রিয়বাবুকে আমরাও শ্রদ্ধা করি। তিনি সুস্থ থাকলে কখনওই অধীরবাবু দলকে সিপিএমের কাছে বিক্রি করে ক্ষমতার লোভে জোটের রাস্তায় যেতেন না। দীপাদেবী এ দিনের সভায় উপস্থিত না হওয়ায় অধীরবাবুরা প্রতিপদে নিজেদের ঘর সামলাতে ব্যর্থ হচ্ছেন। ’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy