স্বাস্থ্য শিবির ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান আয়োজিত হল গঙ্গারামপুর প্রাণসাগরে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার হল এই অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকগানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলাশাসক তাপস চৌধুরী। এছাড়াও উদ্বোধন মঞ্চে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে, পুলিশ সুপার অর্ণব ঘোষ, বিধায়ক সত্যেন রায় ও মাহমুদা বেগম। এ দিন শিবিরে তিন হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা-সহ থ্যালাসেমিয়া টেস্ট হয়। সঙ্গে ওষুধ ও শীতবস্ত্রও দেওয়া হয় বলে জানান, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক প্লাবন মণ্ডল। স্বাস্থ্য শিবির আয়োজনে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক তাঁদের অনেক সাহায্য করেছেন বলে জানান তিনি।