Advertisement
E-Paper

প্লাস্টিক ব্যাগে নিষেধাজ্ঞা জারি মালবাজার পুরসভার

প্লাস্টিক ক্যারিব্যাগে নিষেধাজ্ঞা জারি করল মালবাজার পুরসভা। বুধবার পুরসভার প্রথম সভাতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ডুয়ার্সের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র মালবাজার পুর এলাকাকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে।

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০২:০৯

প্লাস্টিক ক্যারিব্যাগে নিষেধাজ্ঞা জারি করল মালবাজার পুরসভা। বুধবার পুরসভার প্রথম সভাতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ডুয়ার্সের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র মালবাজার পুর এলাকাকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে পুরসভার তরফ থেকে জানানো হয়েছে। চেয়ারম্যান স্বপন সাহা জানান, মালবাজার শহরের সার্বিক সৌন্দর্য্য এবং দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিব্যাগকে নিষিদ্ধ ঘোষণা করা আবশ্যিক হয়ে পড়েছিল। বুধবার থেকেই নির্দেশ কার্যকর করা হবে। চেয়ারম্যান জানান, আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত দোকান থেকে ব্যবসায়ীদের প্লাস্টিক ক্যারিব্যাগ সরিয়ে ফেলতে বলা হয়েছে। মাইকে করে পুর এলাকা জুড়ে প্রচারও শুরু হয়েছে। ১৫ দিন পর দোকান বাজারে পুরকর্মীরা নজরদারি শুরু করবেন। তখন থেকে ক্যারিব্যাগ মিললে জরিমানাও করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিকে মালবাজারে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করার ঘোষণায় খুশি সব মহলই। তবে প্লাস্টিক ক্যারিব্যাগের বিকল্প সামগ্রীর প্রসারেও জোর দেওয়ার কথা জানান পুরসভার প্রধান বিরোধী দল বামফ্রন্টের কাউন্সিলরেরা। বামফ্রন্টের অন্যতম কাউন্সিলর সুপ্রতীম সরকারের কথায়, ‘‘চক্রাকারে প্লাস্টিককে উপযোগী করে তুলতে হবে। সেই সঙ্গে বিকল্প পাটের ব্যাগ, কাগজের ঠোঙাকেও সহজলভ্য করতে হবে।’’ স্বপনবাবু বলেন, ‘‘পাটের ব্যাগ এবং কাগজের ঠোঙা স্বনির্ভর গোষ্ঠীর মারফত তৈরি করা হবে।’’ সেই সঙ্গে বিপণনের দিকটিও পুরসভা দেখবে বলে জানান তিনি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy