Advertisement
E-Paper

বকেয়ার দাবিতে বিক্ষোভ

১০০ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে ডাকঘরে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। মালদহের রতুয়ার দেবীপুর ডাকঘরে সোমবার দুপুরের ঘটনা। পোস্টমাস্টারের যোগসাজসে তাদের টাকা আত্মসাত করা হয়েছে এমন অভিযোগ তুলে এ দিন শ্রমিকরা ডাকঘরে গিয়ে তালা ঝুলিয়ে দেন। পরে জয়েন্ট বিডিও নাজির হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৫ ০২:৪৯

১০০ দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে ডাকঘরে চড়াও হয়ে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। মালদহের রতুয়ার দেবীপুর ডাকঘরে সোমবার দুপুরের ঘটনা। পোস্টমাস্টারের যোগসাজসে তাদের টাকা আত্মসাত করা হয়েছে এমন অভিযোগ তুলে এ দিন শ্রমিকরা ডাকঘরে গিয়ে তালা ঝুলিয়ে দেন। পরে জয়েন্ট বিডিও নাজির হোসেন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। শ্রমিকদের বকেয়া দ্রুত মেটানো হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস পেয়ে দুপুর ১২টায় এক ঘণ্টা বাদে তালা খুলে দেওয়া হয়। ডাকঘরের শ্রমিকদের অভিযোগ, ছ’মাস আগে ফুলহার বাঁধের মাটির কাজ করানো হয়। তার পর মজুরি বাবদ কিছু টাকা তারা পেলেও সব টাকা মেলেনি। পোস্টমাস্টার পীষূষ পাল বলেন, ‘‘অ্যাকাউন্টে টাকা আসলেই তা ওদের দেওয়া হবে।’’ রতুয়া ১ ব্লকের বিডিও নীলাঞ্জন তরফদার বলেন, ‘‘কোথায় সমস্যা তা দেখে শ্রমিকরা দ্রুত যাতে বকেয়া পান তা দেখা হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy