Advertisement
E-Paper

সহায় প্রকল্প নিয়ে ঘেরাও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

সহায় প্রকল্পে দরিদ্রদের খাবার খাইয়ে বিলের টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার ঘটনাটি ঘটেছে শামুকতলার তুরতুরি গ্রাম পঞ্চায়েতে। এদিন বেলা দু’টো থেকে ৩টে পর্যন্ত বিক্ষোভ চলে। গ্রাম পঞ্চায়েত প্রধান তিনদিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এই বিক্ষোভে সামিল হন ৯টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দেড়শো মহিলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৪ ০১:৪৩

সহায় প্রকল্পে দরিদ্রদের খাবার খাইয়ে বিলের টাকা না পেয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সোমবার ঘটনাটি ঘটেছে শামুকতলার তুরতুরি গ্রাম পঞ্চায়েতে। এদিন বেলা দু’টো থেকে ৩টে পর্যন্ত বিক্ষোভ চলে। গ্রাম পঞ্চায়েত প্রধান তিনদিনের মধ্যে সমস্যা মেটানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এই বিক্ষোভে সামিল হন ৯টি স্বনির্ভর গোষ্ঠীর প্রায় দেড়শো মহিলা।

গ্রাম পঞ্চায়েত সুত্রে জানা গিয়েছে, গ্রামের সহায় সম্বলহীন অসহায় দরিদ্র মানুষদের দু’বেলা খাবারের ব্যবস্থা করতে ‘সহায়’ প্রকল্পের কাজ শুরু করা হয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রান্না করেন। সে খাবার তুলেও দিচ্ছিলেন ওই অসহায় মানুষের মুখে। কিন্তু ৯ মাসের বিলের টাকা না পেয়ে সহায় প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলারা। গত ছয় মাস ধরে ‘সহায়’ প্রকল্পের কাজ বন্ধ হয়ে আছে। ফলে আলিপুরদুয়ার ২ ব্লকের তুরতুরি গ্রাম পঞ্চায়েতে এলাকার প্রায় তিন’শো অসহায় দরিদ্র মানুষ রীতিমত অসহায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

২০০৯ এর জুন মাসে ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তুরতুরি গ্রাম পঞ্চায়েতে সহায় প্রকল্পের কাজ শুরু হয়। প্রথম দিকে ৯ টি কেন্দ্রে মোট ৫৫০ জন অসহায় দরিদ্রকে দুবেলা রান্না করা খাবার দেওয়া শুরু হয়। এক জনের ২০ টাকা বরাদ্দ করা হয়। দু’বছর পরে পাঁচটি কেন্দ্র বন্ধ হয়ে যায়। বাকি চারটি কেন্দ্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। ১১ মাসের প্রায় চার লক্ষ বিল না পেয়ে চারটি স্বনির্ভর গোষ্ঠী গত মার্চ মাস থেকে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন। লোকনাথপুর ১ গ্রামের মুক্তি স্ব নির্ভর গোষ্ঠীর নমিতা রায়,রীতা সরকার লোকনাথপুর ২ সাধনা স্ব-নির্ভর দলের অনিমা দাস ও পানবাড়ি গ্রামের কুসুমকলি স্ব-নির্ভর গোষ্ঠীর পুষ্পলতা মিনজদের অভিযোগ, “ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে প্রকল্পের কাজ চালু রেখেছিলাম। গ্রাম পঞ্চায়েতের গাফিলতিতে এগারো মাসের বিল বকেয়া। বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি। দ্রুত বিল না মেটালে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” এই ঘটনায় আলিপুরদুয়ার ২ বিডিও সজল তামাঙ্গ জানান, দ্রুত বিল মেটানো সম্ভব হবে। তুরতুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোকা বসু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন।

পঞ্চায়েতে তালা। এলাকা উন্নয়নের তথ্য গোপনের অভিযোগে সোমবার তপনে তৃণমূল পরিচালিত হরসুরা গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। পুলিশ গিয়ে সামাল দেয়। বিজেপি নেতা তথাগত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এক মাস ধরে এলাকা উন্নয়নের খতিয়ান চাওয়া হলেও তা দেয়নি পঞ্চায়েত কর্তৃপক্ষ। এ দিন কাজের হিসাব দেওয়া হবে বলে জানানো হয়। পঞ্চায়েতে ওই হিসাব চাইতে গেলে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয় হরসুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান, বিশ্বাস কুজুর জানান, “এ দিন কাজের কিছু হিসাব দিয়ে বাকিটা পরে দেওয়া হবে বলা হয়। তা সত্ত্বেও বিজেপি গোলমাল করে।”

lifeline project blockade samuktala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy