Advertisement
E-Paper

ভোটের স্বার্থে বিশ্ববিদ্যালয় নয়: পার্থ

‘দ্য কন্যাশ্রী ইউনিভার্সিটি বিল, ২০১৮’ এবং ‘দ্য হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি বিল, ২০১৮’ আলোচনায় অংশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষ রাজ্য সরকারের একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগকে কটাক্ষ করেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৮ ০৩:৩২
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।—ফাইল চিত্র।

কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় এবং মতুয়া সঙ্ঘের প্রধান হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য বুধবার দু’টি বিল পাশ হল বিধানসভায়।

‘দ্য কন্যাশ্রী ইউনিভার্সিটি বিল, ২০১৮’ এবং ‘দ্য হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটি বিল, ২০১৮’ আলোচনায় অংশ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক দিলীপ ঘোষ রাজ্য সরকারের একের পর এক বিশ্ববিদ্যালয় তৈরির উদ্যোগকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘এত যে বিশ্ববিদ্যালয় তৈরির কথা বলছেন, একটারও কি পরিকাঠামো তৈরি হয়েছে? শিক্ষার বিস্তারের প্রয়োজনে এই সব বিশ্ববিদ্যালয় করতে চাইছেন নাকি ভোটের প্রয়োজনেই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চাইছেন? শুধু রাজনীতি করতে এ সব করলে খুবই দুঃখজনক।’’

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পাল্টা বলেন, ‘‘মতুয়াদের ঘাঁটাবেন না। ওদের ভোট আপনারা পাবেন না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।’’ তৃণমূলের জমানায় যে যে বিশ্ববিদ্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, সেগুলির প্রত্যেকটিরই কাজ শুরু হয়ে গিয়েছে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সভায় জানান। তাঁর বক্তব্য, ‘‘আমরা যে কথা বলি, তা ভুলে যাই না। কেন্দ্রীয় সরকার যদি রাজ্যকে ঠিক ভাবে টাকা দিত, শিক্ষাপ্রতিষ্ঠানগুলি তৈরির কাজ আরও দ্রুত হত। আপনি(দিলীপবাবু) বরং একদিন আমার সঙ্গে চলুন, দু’জনে দেখে আসি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ কতটা হয়েছে।’’

The Kanyashree University Bill The Harichand Guruchand University Bill Partha Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy