E-Paper

বিডিও-ওসি বদলিনিয়ে মামলা কোর্টে

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ আইজি, ডিআইজি, পুলিশ সুপার, জেলাশাসকদের বদলি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অর্ক নাগ নামে তৃণমূল-ঘনিষ্ঠ এক আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৯:৪৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাজ্যের আইপিএস এবং আইএএস অফিসারদের অপসারণের বিরুদ্ধে মামলার পর এ বার ২৬৭ জন বিডিও এবং থানার আইসি-ওসিদের বদলি নিয়েও কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রবিবার বিডিও এবং রাজ্যের আইসি-ওসিদের বদলির নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার জন্য সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্রুত শুনানির আর্জিও জানান তিনি। ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। কোর্টের খবর, আজ, মঙ্গলবার মামলার শুনানি হতে পারে।

প্রসঙ্গত, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ আইজি, ডিআইজি, পুলিশ সুপার, জেলাশাসকদের বদলি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অর্ক নাগ নামে তৃণমূল-ঘনিষ্ঠ এক আইনজীবী। সেই মামলায় কল্যাণ কমিশনের উদ্দেশ্য এবং রাজ্যের প্রশাসনিক-আইনশৃঙ্খলা রক্ষার কাজ ব্যাহত করা নিয়ে সওয়াল করেছিলেন। উল্টো দিকে, কমিশনের আইনজীবীর যুক্তি ছিল, নির্দিষ্ট পদমর্যাদা অনুযায়ী যোগ্য অফিসারদের পদে বসানো হয়েছে। সেই মামলার সওয়াল-জবাব শেষে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Public Interest Litigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy