Advertisement
E-Paper

পৈলানে তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশের হানা! সকাল থেকে তল্লাশি অভিযান, রয়েছে কেন্দ্রীয় বাহিনীও

বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের দু’টি বাড়ি রয়েছে পৈলানে। দু’টি বাড়িতেই বৃহস্পতিবার হানা দেয় পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। রয়েছে দোলনাও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৩:৪৫
বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার পৈলানে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ।

বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। বৃহস্পতিবার পৈলানে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। — নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দিল পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানার পুলিশের একটি দল হানা দেয় বিধায়কের পৈলানের বাড়িতে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও পৌঁছে যান বিধায়কের বাড়ির সামনে।

সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। অভিযোগ, ওই ভিডিয়োয় অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই অভিযোগের প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ। তবে দিলীপ সেই সময়ে বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে।

পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি।

পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। —নিজস্ব চিত্র।

জানা যাচ্ছে, পৈলানে বিধায়কের দু’টি বাড়ি রয়েছে। দু’টি বাড়িতেই বৃহস্পতিবার হানা দেয় পুলিশ। তার মধ্যে একটি বাড়ি তৈরি হয়েছে বিশাল এলাকা জুড়ে। বাড়ি সংলগ্ন বাগানে রয়েছে সুইমিং পুল। রয়েছে দোলনাও। সাধারণত কোনও রিসর্টে যে ধরনের সাজসজ্জা দেখা যায়, এই বাড়ির অঙ্গনসজ্জাও অনেকটা তেমনই। বিভিন্ন ধরনের শৌখিন মূর্তিতে সাজানো রয়েছে বাগান।

পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি।

পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি। —নিজস্ব চিত্র।

সুসজ্জিত সেই বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালান পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। বাড়ির বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে তথ্যপ্রমাণ সংগ্রহ শুরু করেছেন আধিকারিকেরা। তবে তদন্তকারীরা কিসের সন্ধান চালাচ্ছেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

TMC Bishnupur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy