Advertisement
E-Paper

মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকল পুলিশ! চলল তল্লাশি অভিযান, কী অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে?

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে মদনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৪:৫৩
মদন মিত্র।

মদন মিত্র। —ফাইল চিত্র।

মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে সেখানে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালাবন্ধ করে বেরিয়ে যায় তারা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই বাড়িটির নাম ‘উদয় ভিলা’। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির উপর বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কী ভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার বেলা ১টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী ‘উদয় ভিলা’ চত্বরে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে মাঝেমধ্যে থাকেন মদন। তবে তিনি এই বাড়ির মালিক কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ঘণ্টাখানেকের তল্লাশির পর কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে।

(সবিস্তার আসছে)

Police Raid kamarhati TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy