Advertisement
E-Paper

পাকিস্তানের হয়েও নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে দাবি! ‘ধুরন্ধর’ সত্যিই ‘প্রোপাগান্ডা’? কী বার্তা পড়শি দেশ থেকে?

পাকিস্তানের লিয়ারিতে একসময় হওয়া গ্যাংস্টারদের দৌরাত্ম্যের কথা বলা হয়েছে এই ছবিতে। অনেকেই দাবি করেছিলেন, ভুল তথ্য দেখানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৫:১৩
‘ধুরন্ধর’ নিয়ে কী বার্তা এল পাকিস্তান থেকে?

‘ধুরন্ধর’ নিয়ে কী বার্তা এল পাকিস্তান থেকে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বক্সঅফিসে আলোড়ন ফেলেছে ‘ধুরন্ধর’। কিন্তু পাশাপাশি ছবি নিয়ে নানা সমালোচনাও হয়েছে। বিশেষত, বার বার এই ছবিকে ‘প্রোপাগান্ডা’ বলা হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলতে গিয়ে পাকিস্তান-বিরোধিতা করেছে এই ছবি। এ বার মুখ খুললেন পাকিস্তানেরই এক সাংবাদিক।

পাকিস্তানের লিয়ারিতে একসময় হওয়া গ্যাংস্টারদের দৌরাত্ম্যের কথা বলা হয়েছে এই ছবিতে। অনেকেই দাবি করেছিলেন, ভুল তথ্য দেখানো হয়েছে। কিন্তু পাক সাংবাদিক তথা করাচির প্রাক্তন মেয়র আরিফ আজাকিয়ার মতে, ইতিহাসকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। এক সাক্ষাৎকারে আরিফ জানিয়েছেন, যা বাস্তব, তা-ই ছবিতে দেখানো হয়েছে।

আরিফের কথায়, “করাচির মেয়র ছিলাম আমি। ভোটে নির্বাচিত হয়ে মেয়র পদ পেয়েছিলাম। আমি জানি যা যা দেখানো হয়েছে, সবটাই সত্যি।” এখানেই শেষ নয়। তিনি জানিয়েছেন, করাচিতে জন্ম হলেও নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করেন তিনি। আরিফের কথায়, “আমার জন্ম হয়েছিল করাচিতে। কিন্তু আমার বাবা-মা থাকেন গুজরাতের জুনাগড়ে। তাই নিজেকে ভারতীয় বংশোদ্ভূত বলেই মনে করি, পাকিস্তানি নয়।” লিয়ারির সমস্ত ঘটনা এবং সন্ত্রাসবাদ— সবটাই সত্যি, জানান আরিফ।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে মুক্তি পায় ‘ধুরন্ধর’। ছবিটি বক্সঅফিসে আলোড়ন ফেলে। চলতি বছরে মুক্তি পায় আদিত্য ধর পরিচালিত ছবিক সিকুয়েল— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এক ভারতীয় গুপ্তচর কী ভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদকে শায়েস্তা করে, তা উঠে এসেছে এই ছবিতে। গুপ্তচরের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। তিনি ছাড়াও অভিনয় করেছেন অর্জুন রামপাল, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত, আর মাধবন।

Dhurandhar Ranveer Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy