Advertisement
E-Paper

তেলের দামের প্রতিবাদে পথে দুই বাম শরিক

কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদের অঙ্গ হিসেবেই বুধবার কলকাতায় মিছিল করে সিপিআই এবং তাদের নানা সংগঠন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০৪:১৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পেট্রল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নামল দুই বাম শরিক সিপিআই ও ফরওয়ার্ড ব্লক। কেন্দ্রীয় সরকারের ‘জনবিরোধী নীতি’র বিরুদ্ধে দেশজোড়া প্রতিবাদের অঙ্গ হিসেবেই বুধবার কলকাতায় মিছিল করে সিপিআই এবং তাদের নানা সংগঠন।

মিছিলে লোক হয়েছিল ভালই। আর এক শরিক ফ ব-র কর্মী-সমর্থকেরা রাজ্যের নানা প্রান্তে পথ অবরোধ করেন তেলের ‘অস্বাভাবিক’ চড়া দামের প্রতিবাদে। ‘জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন’ শীর্ষক মঞ্চ গড়ে পথে নেমেছেন প্রসেনজিৎ বসুরাও।

মূল্যবৃদ্ধির প্রতিবাদে নানা জায়গায় পথসভা চলছে তাঁদের, সোমবার হবে রাজভবন অভিযান। আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের মূল্য কত এবং কী ভাবে এ দেশের মানুষকে বেশি দাম দিয়ে পেট্রল, ডিজেল কিনতে হচ্ছে, তার তথ্য নিয়ে মানুষের কাছে যাচ্ছেন তাঁরা।

Petrol পেট্রল
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy