টি-টোয়েন্টি বিশ্বকাপজয় ইতিমধ্যেই অতীত সঞ্জু স্যামসনের কাছে। আপাতত তাঁর ভাবনাচিন্তায় শুধুই আইপিএল। ১৮ কোটি টাকায় রাজস্থান থেকে চেন্নাইয়ে যোগ দেওয়া ক্রিকেটার এ বার মহেন্দ্র সিংহ ধোনির থেকে শিখে নিজেকে আরও ক্ষুরধার করে তুলতে চাইছেন। বিশ্বকাপে নিজের প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছেন তিনি।
আইপিএলে প্রায় গোটা সময়টাই রাজস্থানের হয়ে খেলেছেন সঞ্জু। এ বার তিনি চেন্নাইয়ে। খেলবেন ধোনির পাশে। উচ্ছ্বসিত সঞ্জু বলেছেন, “আগে আমার সঙ্গে ফোনে মাহি ভাইয়ের কথা হয়েছে। কিন্তু ওর পাশে খেলা খুব গর্বের ব্যাপার। ওর থেকে শেখার অনেক সুযোগ রয়েছে।”
গুয়াহাটিতে চেন্নাইয়ের প্রথম ম্যাচই রাজস্থানের বিপক্ষে। অর্থাৎ প্রথম ম্যাচেই সঞ্জুর সামনে পুরনো দল। তবে পুরনো দলের বিরুদ্ধে কোনও আবেগ কাজ করবে না বলে জানিয়েছেন সঞ্জু। তাঁর কথায়, “সিএসকে-র হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। সমর্থকদের থেকে যে ভালবাসা পেয়েছি তাতে মুগ্ধ। এই প্রথম রাজস্থানের বিরুদ্ধে খেলব। মাঠে নেমে কোনও আবেগ দেখাতে চাই না। দলে আমার সময় শেষ এটা বুঝে গিয়েই রাজস্থান ছেড়েছি। এখন ওদের বিরুদ্ধে খেলতে নামলে নিজের সেরাটা দেব।”
আরও পড়ুন:
বিশ্বকাপে ভারতের শেষ তিনটি ম্যাচে অপরাজিত ৯৭, ৮৯ এবং ৮৯ রান করেছিলেন সঞ্জু। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে অপরাজিত ৯৭ রানের ইনিংসটিকেই সেরা বেছেছেন তিনি। বলেছেন, “নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর অনেক আত্মবীক্ষণ করেছি। সঠিক মানসিকতা তৈরির উপর জোর দিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম আমার প্রতিভা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওই ইনিংস আমার অন্যতম সেরা। উল্টো দিকে উইকেট পড়তে থাকলেও আমাকে মাথা ঠান্ডা রেখে খেলতে হয়েছে।”
সচিন তেন্ডুলকরের বার্তা পাওয়া তাঁর জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলে বর্ণনা করেছেন সঞ্জু। উঠে এসেছে গৌতম গম্ভীরের কথাও। সঞ্জু বলেছেন, “দীর্ঘ দিন ধরেই গৌতি ভাই এবং আমার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। উনি কিছু বলেননি। ৩০ সেকেন্ড ধরে আমাকে জড়িয়ে ধরেছিলেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী