E-Paper

শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনের ডাক

কেরলের তিরুঅনন্তপুরমে ১০ ও ১১ মে, দু’দিনের সম্মেলন উপলক্ষে আলোচনা-সভায় জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন আমন্ত্রিত শিক্ষাবিদেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৫:১৫
পিএসইউ-এর সর্বভারতীয় সম্মেলন। তিরুঅনন্তপুরমে।

পিএসইউ-এর সর্বভারতীয় সম্মেলন। তিরুঅনন্তপুরমে। —নিজস্ব চিত্র।

জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে দেশ জুড়ে জোরদার ছাত্র আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হল পিএসইউ-এর সর্বভারতীয় সম্মেলন থেকে। কেরলের তিরুঅনন্তপুরমে ১০ ও ১১ মে, দু’দিনের সম্মেলন উপলক্ষে আলোচনা-সভায় জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবিতে সরব হয়েছেন আমন্ত্রিত শিক্ষাবিদেরা। আরএসপি-র ছাত্র সংগঠনের এই সম্মেলনে ৮টি রাজ্য থেকে ২১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলন থেকে সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন কেরলের ছাত্র-নেতা বলরাম সাজিব এবং সভাপতি হয়েছেন বিদায়ী সাধারণ সম্পাদক, বাংলার নওফেল মহম্মদ সফিউল্লা। তৈরি হয়েছে ২১ জনের নতুন কেন্দ্রীয় কমিটি। সম্মেলনে উপস্থিত ছিলেন আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য এবং দলের সাংসদ এন কে প্রেমচন্দ্রন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

PSU Education

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy