Advertisement
E-Paper

সিলমোহর দিলেন, মা হচ্ছেন সমান্থা! সুখবর দিয়েই বড় সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী

‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ২২:২৩
সমান্থা মা হওয়ার খবরে দিলেন সিলমোহর!

সমান্থা মা হওয়ার খবরে দিলেন সিলমোহর! ছবি: সংগৃহীত।

অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন সমান্থা রুথ প্রভু। কিছু দিন আগে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানে তাঁর স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আসে। এর পরে সমান্থার এক ঘনিষ্ঠ সূত্র জানান, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে বুধবার সংবাদমাধ্যমের সামনেই স্বীকার করে নেন সমান্থা যে, তিনি মা হতে চলেছেন।

‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি এ-ও জানান, এই মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলি শেষ করার পরে তিনি কিছুদিনের জন্য বিরতি নেবেন। সমান্থা বলেন, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তার পরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরব।”

কিছু দিন আগে সেই অনুষ্ঠানে দেখা যায়, সমান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট ও জিন্স। সেই ভিডিয়ো দেখে নেটপাড়ার একটা বড় অংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সমান্থাকে। তাঁদের দাবি, সমান্থার স্ফীতোদর স্পষ্ট বোঝা যাচ্ছে। কেউ লেখেন, ‘‘আমি খুশিতে কাঁদছি।’’ কেউ লেখেন, ‘‘সমান্থা এ বার প্রাণভরে আনন্দে থাকুক।’’ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত সমান্থা কোনও মন্তব্য করেননি। যদিও শোনা যাচ্ছে চলতি বছর ডিসেম্বর মাসে নাকি ভূমিষ্ঠ হতে পারে রাজ ও সমান্থার প্রথম সন্তান। এর পরে সমান্থার এক ঘনিষ্ঠ সূত্র খবরে সিলমোহর দেন। সেই সূত্র বলেছিলেন, “সমান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এই খবর নিয়ে তিনি এবং তাঁর স্বামী খুবই খুশি। বিশেষ করে সমান্থা, কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন।” খুব সচেতন ভাবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান।

নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পরে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন সমান্থা। তার পাশাপাশি শারীরিক অসুস্থতায়ও ভুগেছেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছাম ভাবে বিয়ে সারেন সমান্থা।

Samantha Ruth Prabhu

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy