Advertisement
E-Paper

Suicide: গাছে ঝুলছে যুগলের দেহ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত্যা বলে অনুমান

সোমবার পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত জামবনির শহরডি এলাকা থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৭:১২
যুগলের আত্মহত্যা।

যুগলের আত্মহত্যা। — প্রতীকী ছবি।

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হল পুরুলিয়ার মানবাজারে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে ওই যুগল আত্নহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে।
সোমবার মানবাজার থানার অন্তর্গত জামবনির শহরডি এলাকা থেকে ওই যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একটি গাছে ঝুলছিল তাঁদের দেহ। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

মৃতদের পরিচয়ও জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, জামবনির শহরডি এলাকার বাসিন্দা বৈদ্যনাথ হাঁসদা (২৮)-র সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বরাবাজার থানার অযোধ্যাডি গ্রামের বাসিন্দার সুস্মিতা সরেন (১৯)-এর। কিন্তু বৈদ্যনাথ বিবাহিত। বিবাহবহির্ভূত সম্পর্কের টানাপড়েনে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

Death Suicide Couple
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy