Advertisement
E-Paper

বিজেপি থেকে তৃণমূলে যোগ 

পুস্তি পঞ্চায়েতের মোট আসন ১১টি। গত পঞ্চায়েত ভোটে বিজেপি ৪টি, তৃণমূল ১টি, কংগ্রেস ৩টি, সিপিএম ১টি ও ফরওয়ার্ড ব্লক ১টি পেয়েছিল। একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ০১:৩৩
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

তৃণমূলে যোগ দিলেন পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের পুস্তি পঞ্চায়েতের বিজেপি সদস্য মহাবীর কুইরি। সোমবার বাঘমুণ্ডির বাড়েরিয়াতে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের বরিষ্ঠ সহসভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি সুশান্ত মাহাতো।

পুস্তি পঞ্চায়েতের মোট আসন ১১টি। গত পঞ্চায়েত ভোটে বিজেপি ৪টি, তৃণমূল ১টি, কংগ্রেস ৩টি, সিপিএম ১টি ও ফরওয়ার্ড ব্লক ১টি পেয়েছিল। একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী। নির্দল সদস্যকে প্রধান করে কংগ্রেস, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক মিলে বোর্ড গড়েছে।

তৃণমূলে যোগ দেওয়া মহাবীর কুইরি সোমবার বলেন, ‘‘বিজেপির টিকিটে জিতেছিলাম। কিন্তু এলাকায় কাজ করার প্রশ্নে দলের নেতাদের কোনও সহযোগিতা মিলছে না। আমরা যাঁদের ভোটে নির্বাচিত হয়েছি, তাঁদের কী জবাব দেব? তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূলে যোগ দিলাম।’’ সুজয়বাবু বলেন, ‘‘বিজেপির এক জন সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েতে আমাদের শক্তি বাড়ল। জেলা জুড়েই বিজেপি ছেড়ে রাজনৈতিক কর্মীরা আমাদের দলে আসছেন।’’

পুস্তি পঞ্চায়েত এলাকায় পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর বাড়ি। এ দিন তাঁর দাবি, ‘‘কিছু পঞ্চায়েত সদস্য ও নিচুতলার কর্মীর বিরুদ্ধে মানুষের থেকে প্রচুর অভিযোগ আসছে। তাঁদের থেকে আমরা দূরত্ব বজায় রাখছি। মহাবীর তেমনই এক জন। তিনি চলে যাওয়ায়, বিজেপির কোনও ক্ষতি হবে না।’’

BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy