Advertisement
E-Paper

সরকার পরিবর্তনের পরে জেলা পুলিশের পদক্ষেপ, পুরুলিয়ার ১৩ তৃণমূল ও এক কংগ্রেস নেতার নিরাপত্তা ও গৃহরক্ষী প্রত্যাহার

পুরুলিয়া জেলা পুলিশের সিদ্ধান্তে ১৩ তৃণমূল নেতার পাশাপাশি গৃহরক্ষী প্রত্যাহার করা হয়েছে কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতোর। প্রাক্তন মন্ত্রী সন্ধ্যা রাণী টুডুর ৪ জন ও প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর ৫ জন গৃহরক্ষী প্রত্যাহার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০১:৪৮

—প্রতীকী চিত্র।

নির্বাচনের পরে রাজ্যের শাসক বদল হতেই শনি বার কোপ পড়ল পুরুলিয়ার তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বের নিরাপত্তারক্ষী ও গৃহরক্ষী ব্যবস্থায়। সেই তালিকায় রয়েছে এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীও।

পুরুলিয়া জেলা পুলিশের সিদ্ধান্তে ১৩ তৃণমূল নেতার পাশাপাশি গৃহরক্ষী প্রত্যাহার করা হয়েছে কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি নেপাল মাহাতোর। প্রাক্তন মন্ত্রী সন্ধ্যা রাণী টুডুর ৪ জন ও প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোর ৫ জন গৃহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। তিন জনেই ২০২৬ বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন।

রক্ষী তুলে নেওয়া হয়েছে এ বারের নির্বাচনের তৃণমূলের প্রার্থী অর্জুন মাহাতো, সুশান্ত মাহাতো, সৌমেন বেলথরিয়া ও রাজীব লোচন সরেনের। এ ছাড়াও পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সহ-সভাপতি শেখ সুলেমান, প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া, জেলা পরিষদ মেন্টর অঘোর হেমব্রম, জেলা পরিষদ সদস্য প্রতিমা সরেন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারী, তৃণমূলের শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি উজ্জ্বল কুমার, আদ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান রায়ের রক্ষী প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট নয় জন নিরাপত্তারক্ষী ও ২৮ জন গৃহরক্ষী প্রত্যাহার করা হয়েছে। ৩৭ জন পুলিশ কর্মীকে ‘রিলিজ’ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি শনিবার বিকাল চার টার মধ্যে তাঁদেরকে পুলিশ লাইনে ‘রিপোর্ট’ করতে বলা হয়েছে।

Security Home Guard TMC Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy