Advertisement
E-Paper

টুকরো খবর

প্রতিবন্ধীদের বয়স ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এ বারে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছেন বীরভূমের নলহাটির চার প্রতিযোগী। তাঁদের মধ্যে মহিলা বিভাগে তিন জন এবং পুরুষ বিভাগে একজন প্রতিযোগী আছেন। আগামী ৬-৯ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতিযোগিতাটি হবে। তাঁদের কোচ বদরুদ্দোজা জানান, নলহাটি থানার কয়থা গ্রামের আকাল চৌধুরী পুরুষদের সিনিয়র বিভাগে একমাত্র প্রতিযোগী। নলহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মমতা রজক মহিলাদের সিনিয়র বিভাগে রয়েছেন।

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০০:২০

প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতা

প্রতিবন্ধীদের বয়স ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতায় এ বারে রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছেন বীরভূমের নলহাটির চার প্রতিযোগী। তাঁদের মধ্যে মহিলা বিভাগে তিন জন এবং পুরুষ বিভাগে একজন প্রতিযোগী আছেন। আগামী ৬-৯ নভেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে প্রতিযোগিতাটি হবে। তাঁদের কোচ বদরুদ্দোজা জানান, নলহাটি থানার কয়থা গ্রামের আকাল চৌধুরী পুরুষদের সিনিয়র বিভাগে একমাত্র প্রতিযোগী। নলহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের মমতা রজক মহিলাদের সিনিয়র বিভাগে রয়েছেন। এছাড়া, ওই থানার গোবিন্দপুর গ্রামের রেশ্মিতা মাল জুনিয়র বিভাগে একমাত্র প্রতিযোগী। মহিলাদের সাব জুনিয়র বিভাগে রয়েছেন নলহাটি থানার বসন্ত গ্রামের সামিমা খাতুন। আজ মঙ্গলবার সকালে প্রতিযোগীরা নলহাটি থেকে ইন্দোরের উদ্যেশ্যে রওনা দেবেন।

আমোদপুরে ফুটবল

আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশন পরিচালিত ৮ দলীয় মদন মোহন হালদার স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতায় আজ মঙ্গলবার তারকেশ্বর যুব গোষ্ঠীর মুখোমুখি হতে চলেছে জৌগ্রাম ফুটবল অ্যাকাডেমি। ১ নভেম্বর স্থানীয় ব্লক ময়দানে ওই খেলা শুরু হয়। ওই দিন ঢুলুক নেতাজি সঙ্ঘকে ২-০ গোলে হারায় বর্ধমান লোকো। পরের দিন সোদপুর ইউনিয়নকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায় বর্ধমান সফর কোচিং সেন্টার। সোমবার মেমারি কোচিং সেন্টারের কাছে ১-০ গোলে হারে দেবীপুর মাতৃশ্বর কোচিং সেন্টার। আগামী ১১ নভেম্বর ফাইনাল খেলা।


পাতা সংগ্রহ। সারেঙ্গার জঙ্গলে।


আজ মহরম। কোতুলপুরের পায়রাচটি মহরম কমিটির তাজিয়া তৈরি ও লাঠি খেলার প্রস্তুতি চলছে। সোমবার শুভ্র মিত্রের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy