Advertisement
E-Paper

Covid 19: স্কুলছুট রুখতে এবং পড়ুয়াদের বইমুখী করতে উদ্যোগ নিল শান্তিনিকেতনের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকাতে মূলত আদিবাসী পরিবারের বাস।

সন্তু হাজরা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ১৪:০৩
স্কুল চলছে। -নিজস্ব ছবি।

স্কুল চলছে। -নিজস্ব ছবি।

অতিমারিতে প্রত্যন্ত এলাকার খুদে পড়ুয়াদের বইমুখী করতে এগিয়ে এলেন আর এক শিক্ষার্থী। আদিবাসী পড়ুয়াদের নিয়ে গড়ে তুললেন অস্থায়ী শিক্ষাকেন্দ্র। শান্তিনিকেতন থানার অন্তর্গত বনের পুকুরডাঙা আদিবাসী এলাকার ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম পানু মার্ডি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকাতে মূলত আদিবাসী পরিবারের বাস. সেখানেই একটি অস্থায়ী শিক্ষাকেন্দ্র গড়ে তুলে ৩০ থেকে ৩৫ জন পড়ুয়া নিয়ে সপ্তাহের নির্দিষ্ট দিনে পঠনপাঠন চালাচ্ছেন তিনি।

পানু জানান, দীর্ঘদিন ধরেই স্কুল বন্ধ। ফলে শহরাঞ্চলের কিছু স্কুলে অনলাইনের মাধ্যমে পড়াশোনা চললেও গ্রামাঞ্চলে তা একেবারেই হয় না বললেই চলে। দীর্ঘদিন পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকার কারণে গ্রামাঞ্চলে স্কুলছুটের আশঙ্কাও ক্রমে বাড়ছে। সে কারণেই তাঁর এই উদ্যোগ। ওই কেন্দ্রে কোভিড নিয়মবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সঠিক স্যানিটাইজেশনের মধ্য দিয়ে পড়াশোনা করাচ্ছেন তিনি।

১৫ বছরের এই কিশোরীর উদ্যোগে খুশি অভিভাবকেরা। তাঁকে সাধুবাদ জানিয়েছেন এ রাজ্যের শিক্ষা সেলের চেয়ারম্যান প্রলয় নায়েকও।

COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy