Advertisement
E-Paper

অনুব্রতের জেলায় মিলল বিপুল বিস্ফোরক, উদ্ধার ৩ হাজার ডিটোনেটর ও ৮০০ জিলেটিন স্টিক

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়। কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিলেন, তা এখনও জানা যায়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ২২:৫১
উদ্ধার হওয়া বিস্ফোরক। নিজস্ব ছবি।

উদ্ধার হওয়া বিস্ফোরক। নিজস্ব ছবি।

পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডলের জেলা বীরভূম থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল। রবিবার সন্ধ্যায় ঝাড়খণ্ড লাগোয়া রদিপুর গ্রামের একটি খেলার মাঠ থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে রামপুরহাট থানার পুলিশ। তল্লাশি অভিযানে মিলেছে ৩ হাজার ডিটোনেটর, ৮০০ জিলেটিন স্টিক ও ১০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্র মারফত খবর পেয়েই তল্লাশি অভিযান চালানো হয়। কে বা কারা এই বিস্ফোরক মজুত করে রেখেছিলেন, তা এখনও জানা যায়নি। জেলার এক পুলিশকর্তা বলেন, ‘‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

গত এক মাসে রাজনৈতিক খুন, বোমাবাজি এবং অস্ত্র উদ্ধারের মতো বহু ঘটনা প্রকাশ্যে এসেছে বীরভূম থেকে। পুলিশকর্তাদের একাংশের দাবি, জেলায় একাধিক ক্ষেত্রে উদ্ধার হয়েছে ৯ এমএম এবং ৭.৬৫ এমএম-এর মতো আধুনিক পিস্তল। যা বিহারের মুঙ্গের থেকে ঝাড়খণ্ডের পাকুড় হয়ে বীরভূম-সহ রাজ্যের অন্যত্র ঢুকছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এ বার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়াতে শুরু করেছে।

Birbhum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy