Advertisement
E-Paper

Murder: গল্প করার সময় আচমকা অশান্তি, রাগের মাথায় প্রেমিকাকে ফাঁস দিয়ে খুন, কীর্ণাহারে ধৃত ১

তদন্তকারীদের আরও দাবি, ধৃত স্বীকার করেছে, মঞ্জুর সঙ্গে তার বছর চারেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার মঞ্জুকে ডেকে পাঠায় কানি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২২ ১১:১২
ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।

ধৃতকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। —নিজস্ব চিত্র।

মহিলা খুনের ঘটনায় বীরভূমের কীর্ণাহারে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় ধৃত তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। সোমবার বীরভূমের কীর্ণাহার থানার হরানন্দনপুর গ্রামে মাঠ থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ২৪ ঘণ্টার মধ্যে ওই হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ।
সোমবার কীর্ণাহার থানার হরারন্দনপুরের বাসিন্দা মঞ্জু বাগদি (৩৫)-র দেহ উদ্ধার হয় স্থানীয় একটি মাঠে। মৃতদেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। স্থানীয়দের দাবি, ওই মহিলার গলায় শাড়ির ফাঁসও দেওয়া ছিল। দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনায় সোমবারই ময়ূরেশ্বর এলাকা থেকেই কানি কুরু বাগদি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরার মুখে ধৃত খুনের কথা স্বীকার করেছেন।

তদন্তকারীদের আরও দাবি, ধৃত স্বীকার বলেছেন, মঞ্জুর সঙ্গে তাঁর বছর চারেক ধরে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার মঞ্জুকে ডেকে পাঠায় কানি। এর পর তাঁরা মাঠে বসে গল্প করছিলেন। পুলিশের বক্তব্য, সেই সময় দু’জনের মধ্যে অশান্তি বাধে। তার জেরে রাগের মাথায় মঞ্জুর গলায় শাড়ি জড়িয়ে খুন করেন কানি।

Murder police Investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy