Advertisement
E-Paper

TMC leader: বিজেপি কর্মী খুনে বীরভূমে ধৃত আরও এক তৃণমূল নেতা, গ্রেফতার করল সিবিআই

ধৃতের নাম লদাই হাঁসদা। তাঁর বাড়ি ইলামবাজারের কামারপাড়া গামে। ওই বাড়ির এলাকা থেকেই এ দিন তাঁকে গ্রেফতার করে বোলপুর আদালতে তোলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৮:৫১
ধৃতের নাম লদাই হাঁসদা

ধৃতের নাম লদাই হাঁসদা

বীরভূমের ইলামবাজারের গোপালনগর গ্রামে বিজেপি কর্মী গৌরব সরকারকে খুনের ঘটনায় আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবারই তাঁকে বোলপুর আদালতে তোলা হয়েছে।
ধৃতের নাম লদাই হাঁসদা। তাঁর বাড়ি ইলামবাজারের কামারপাড়া গামে। ওই বাড়ির এলাকা থেকেই এ দিন তাঁকে গ্রেফতার করে বোলপুর আদালতে তোলা হয়েছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ‘ভোট পরবর্তী হিংসা’য় ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একাধিক গ্রেফতার করেছে সিবিআই। গত বিধানসভা নির্বাচনে ভোটের ফল প্রকাশের দিন তৃণমূল কর্মীদের হাতে গৌরব খুন হন বলে অভিযোগ। দাবি, তাঁকে পিটিয়ে মারা হয়েছে।

ওই ঘটনার তদন্তে নেমে এর আগে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। এ বার আরও এক তৃণমূল নেতা গ্রেফতার হলেন।

Post Poll Violence tmc leader
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy