Advertisement
E-Paper

Crime: ফের বোলপুর, নাবালিকাকে ধর্ষণ করে ভাইরাল করা হল ভিডিয়ো! আটক ৪

এক মাসের মধ্যে চতুর্থ ধর্ষণের ঘটনা বীরভূম জেলায়। বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’ হিসাবে গণধর্ষণের অভিযোগ বোলপুরে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২২ ২৩:৫৯
এক মাসের মধ্যে চারটি গনধর্ষণের ঘটনার অভিযোগ বীরভূমে।

এক মাসের মধ্যে চারটি গনধর্ষণের ঘটনার অভিযোগ বীরভূমে। প্রতীকী চিত্র।

এক মাসের মধ্যে চতুর্থ ধর্ষণের ঘটনা বীরভূম জেলায়। এ বার বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’ হিসাবে তাকে গণধর্ষণ করে নেটমাধ্যমে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ উঠল। শনিবার এই ঘটনায় চার যুবককে আটক করেছে বোলপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বোলপুরেই ওই নাবালিকার বাড়ি। চার দিন আগে ওই নাবালিকাকে এক বন্ধুর সঙ্গে দেখে চার স্থানীয় যুবক। অভিযোগ, এর পর মেয়েটিকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে তারা। এমনকি তার দৃশ্য বন্দি করে রাখা হয় ফোনের ক্যামেরায়। পরে সেই ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করা হয়। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। যদিও পুলিশের দাবি, ওই ভিডিয়ো ছয় মাস আগের। ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

তবে শনিবার রাতে অভিযুক্ত চার জনকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, গত এক মাসে বীরভূমে চার চারটি ধর্ষণের অভিযোগ উঠেছে। দু’টি বোলপুরে, একটি খয়রাশোল এবং এ বার আবারও বোলপুরে গণধর্ষণের অভিযোগ উঠল।

Gang Rape Birbhum Bolpur Crime Minor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy