Advertisement
E-Paper

ডাম্পারের সঙ্গে গাড়ি, ভ্যানের সঙ্গে বাইক, দু’টি পৃথক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাঁকুড়ায় নিহত তিন

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু হল তিন জনের। ঘটনায় আহত হয়েছেন তিন জন। দুর্ঘটনা দু’টি ঘটেছে যথাক্রমে জয়পুরের জঙ্গল এবং তেলিপুকুর এলাকার কাছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ১৭:১৬
Three died by two accidents at Bankura

প্রতিনিধিত্বমূলক ছবি।

দু’টি পৃথক পথ দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু হল তিন জনের। ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার রাতে এবং শনিবার সকালে দুর্ঘটনা দু’টি ঘটেছে যথাক্রমে বিষ্ণুপুর থানার জয়পুরের জঙ্গল এবং তেলিপুকুরের কাছে। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঁকুড়ার কোতুলপুর থেকে একটি ডাম্পার প্রচণ্ড গতিতে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার বন কামারপুকুর এলাকায়। উল্টো দিক থেকে একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ডাম্পারটিকে মুখোমুখি ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে, চারচাকা গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ গাড়িতে থাকা অপর এক যাত্রীর। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহ দু’টি উদ্ধার করা হয়। মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে বিষ্ণুপুর থানার জয়পুর জঙ্গলে একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। ওই ঘটনায় আহত হন তিন জন। পুলিশ আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করায়।

Accident Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy