Advertisement
E-Paper

বাঁকুড়ার পরেশনাথের ঢাল থেকে উদ্ধার যুগলের দেহ, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু পুলিশের

শনিবার সকালে পরেশনাথের ঢালে একটি গাছের ডাল থেকে যুগলের দেহ ঝুলতে দেখা যায়। তা নিয়ে এলাকায় হইচই পড়ে যায়। পুলিশ এসে যুগলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৩
File Image of Pareshnath hill

বাঁকুড়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্রে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। — নিজস্ব চিত্র।

প্রেমে আপত্তি ছিল পরিবারের। নাবালিকার অন্যত্র বিয়ে দেওয়ার তোড়জোড়ও শুরু হয় পরিবারে। কিন্তু তার আগেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল যুগল। শনিবার সকালে বাঁকুড়ার রানীবাঁধ থানার পরেশনাথ পাহাড়ে দু’জনের নিথর দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, যুগলে আত্মঘাতী হয়েছে।

বাঁকুড়ার বিখ্যাত পর্যটনকেন্দ্র মুকুটমনিপুর লাগোয়া এলাকাতেই পরেশনাথ পাহাড়। শনিবার সকালে পর্যটক ও স্থানীয়রা দেখেন পাহাড়ের একটি গাছের ডাল থেকে যুগলের দেহ ঝুলছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় রানীবাঁধ থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। প্রাথমিক ভাবে যুগলের নাম পরিচয় জানা না গেলেও পরে পুলিশ জানায় মৃতদের বাড়ি বাঁকুড়া জেলাতেই। নাবালক থাকে রানীবাঁধ থানা এলাকায়। নাবালিকার বাড়ি বাঁকুড়া জেলার ওন্দা থানা এলাকায়।

দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পারে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমিকার অন্যত্র বিয়ের তোড়জোড় শুরু হতেই যুগল আত্মহত্যার পরিকল্পনা করে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে রানীবাঁধ থানার পুলিশ।

unnatural death police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy