Advertisement
E-Paper

TMC: উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর, এলাকা দখল নিয়ে তৃণমূলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের অভিযোগ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দখল শাসক দলের কোন গোষ্ঠীর হাতে থাকবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চাপানউতর চলছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ২৩:১৩

নিজস্ব চিত্র

দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আহত হন মোট ন’জন । আহতদের প্রাথমিক ভাবে স্থানীয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় দখল শাসক দলের কোন গোষ্ঠীর হাতে থাকবে, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই চাপানউতর চলছিল। সপ্তাহখানেক আগে এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার রাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রাম। অভিযোগ, শুক্রবার রাতে সরকারি বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা শুরু হয়। ধীরে ধীরে সেই বচসা হাতাহাতি ও পরে সংঘর্ষের চেহারা নেয় ।

ঘটনায় আহত তৃণমূল কর্মী আনিসুর আলি খান বলেন, ‘‘তৃণমূল কর্মীদের একাংশ সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটের আগে বিজেপি হয়ে গিয়েছিল। ফল ঘোষণার পর ফের তাঁরা তৃণমূলে এসে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে।’’ অন্য দিকে আহত রাজু দালাল বলেন, ‘‘এক সময় আমরা মিলেমিশে তৃণমূল করতাম । কিন্তু দলেরই একাংশ এখন একশো দিনের কাজের প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পে লুঠপাট চালাচ্ছে । এই লুঠের প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর আক্রামণ চালানো হচ্ছে।’’

তৃণমূলের তালড্যাংরা বিধানসভার বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, ‘‘দলের ভেতর এই ধরনের অশান্তি পাকানোর চেষ্টা করা হলে তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সে যেই হোক না কেন, আমরা পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’’

TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy