Advertisement
E-Paper

টুকরো খবর

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক যুবকের দেহ জঙ্গলের মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাঁতুড়ির মানপুর গ্রামের অদূরে পুকুরের পাশে জঙ্গলের মধ্যে দেহটি মেলে। মৃতের নাম দিলীপ চৌধুরী (৩৫)। আদি বাড়ি বিহারের নোয়াদা জেলায় হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে তিনি সাঁতুড়ির মানপুরে থাকতেন। তিনি খেঁজুর রসের ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, ১০ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন দিলীপ।

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৪ ০১:২১

জঙ্গলে মাটি খুঁড়ে মিলল দেহ

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা এক যুবকের দেহ জঙ্গলের মাটি খুঁড়ে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাঁতুড়ির মানপুর গ্রামের অদূরে পুকুরের পাশে জঙ্গলের মধ্যে দেহটি মেলে। মৃতের নাম দিলীপ চৌধুরী (৩৫)। আদি বাড়ি বিহারের নোয়াদা জেলায় হলেও কাজের সূত্রে দীর্ঘদিন ধরে তিনি সাঁতুড়ির মানপুরে থাকতেন। তিনি খেঁজুর রসের ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, ১০ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন দিলীপ। বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ মানপুর গ্রামের অদূরে জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ে তাঁর দেহ উদ্ধার করে। তবে খুনের কারণ স্পষ্ট নয় পুলিশের কাছে। অন্য দিকে, এ দিন দুপুরেই রঘুনাথপুর কলেজের পিছন দিকে জয়চণ্ডী পাহাড়ের অদূরে জঙ্গলে এক তরুণীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, বছর কুড়ি-পঁচিশের ওই তরুণীর দেহের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ দিন রঘুনাথপুরের বিডিও সুনীতি কুমার গুছাইতের উপস্থিতিতে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

দেওয়াল মুছলেন বিডিও

বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে বলেও লাভ না হওয়ায় এমসিসি দলের সঙ্গে বেরিয়ে নিজেই দেওয়াল লিখন মুছলেন বলরামপুরের বিডিও সুচেতনা দাস। বৃহস্পতিবার তিনি কর্মীদের নিয়ে স্থানীয় কমিউনিটি হল, রেলস্টেশন, ট্রাফিক পুলিশ পোস্ট, চেকপোস্ট, যাত্রী প্রতীক্ষালয়ের দেওয়ালে ভোটের প্রচার মুছে দেন। ওই জায়গাগুলিতে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস ও বিজেপি-র দেওয়াল লেখা ছিল। বিডিও বলেন, “বিভিন্ন সরকারি দেওয়ালে যাঁদের লেখা ছিল, তাঁদের প্রত্যেককেই মুছে দিতে বলা হয়েছিল। তিন দিন সময়ও দেওয়া হয়েছিল। সময়সীমা পেরিয়া যাওয়ায় আমরাই ওই লিখনগুলি মুছে দিলাম।” এ ছাড়া কিছু পতাকাও খোলা হয়। বিডিও জানান, দেওয়াল মোছার খরচ প্রার্থীদের খরচের খাতায় যোগ করা হবে। তবে দেওয়াল মোছা ও পতাকা খুলতে গিয়ে এই দলকে অবশ্য কোথাও বাধার মুখে পড়তে হয়নি।

দেহ উদ্ধার

দূর সম্পর্কের কাকিমার বাড়িতে মিলল চার বছরের শিশুর দেহ। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার মেজিয়া থানার জামকুড়ি গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত শিশুটির নাম দেব দাস। এ দিন দুপুরে খেলতে যাওয়ার পর সে না ফেরায় খোঁজখুঁজি শুরু হয়। অভিযোগ, সেই সময় দেবের সম্পর্কিত কাকিমা জানান, দেব তার বাড়ির ভিতরে আছে। ভিতরে গিয়ে দেখা যায়, মেঝেয় পড়ে সে। ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, শিশুটির মৃত্যু হয়েছে। পুলিশ গ্রামে গিয়ে কাকিমাকে আটক করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শিশুটিকে শ্বাসরোধ করে মারা হয়েছে।

দেহ উদ্ধার

বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর থানার দালানডাঙা গ্রামে রেলফটকের কাছে এক ৩৫ বছরের মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাতি ওই মহিলাকে মেরেছে বলে বাসিন্দারা দাবি করলেও বন দফতর তা মানতে চায়নি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy