পর পর চারটি ম্যাচ জিতে আইপিএলে প্লে-অফের দৌড়ে চলে এসেছে কেকেআর। শুক্রবার তারা হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। শতরান করে দলকে কার্যত একার হাতে জেতালেন ফিন অ্যালেন। ম্যাচের পর অ্যালেনের ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে দলের জয়ের আসল কৃতিত্ব যে বোলারদেরই সেটা জানাতে ভুললেন না।
আইপিএলের শুরুতে কয়েকটি ম্যাচে খারাপ খেলায় বসিয়ে দেওয়া হয়েছিল অ্যালেনকে। প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ম্যাচেই শতরান করলেন। রাহানের কথায়, “আমি খুব খুশি অ্যালেনের খেলায়। প্রথম চার-পাঁচ ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল। তার পর কঠোর পরিশ্রম করে দলে ফিরেছে। আজ যে ভাবে খেলেছে তাতে প্রচণ্ড খুশি।”
একটু থেমে রাহানে বললেন, “আমি বোলারদের প্রশংসা করতে চাই। ওদের জন্যই আমরা ভাল খেলতে পেরেছি। ধারাবাহিক ভাবে ভাল খেলছে বোলারেরা। বিশেষ করে মাঝের দিকে এবং শেষের ওভারগুলোয়। আমাদের তিন স্পিনারই দুর্দান্ত বল করেছে। তবে ফিল্ডিংয়ে আরও উন্নতি দরকার। ফিল্ডিং কোচ খুবই কড়া। সেটাই সাহায্য করছে। যে সব ক্যাচ নিচ্ছি বা ফিল্ডিং করছি তার কৃতিত্ব ফিল্ডিং কোচেরই।”
দলে ফিরে আসার নেপথ্যেও বোলারদের পারফরম্যান্সই উল্লেখ করেছেন রাহানে। তাঁর কথায়, “প্রথম পাঁচ ম্যাচে জিততে না পারলেও ভাল খেলেছি। আসলে একটু সচেতন হলে, বাড়তি পরিশ্রম করলে, খেলাটা নিয়ে ভাবলে দলেরই ভাল হবে। বোলিং কোচ টিম সাউদি এবং ডোয়েন ব্র্যাভোকে কৃতিত্ব দিতে চাই। অনেক দিন ধরে বোলারদের নিয়ে পড়ে রয়েছেন ওঁরা। খুব খুশি অনুকূলের জন্য। ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেছে। কার্তিক ত্যাগীর মানসিকতা দেখেও ভাল লাগছে। খুব আত্মবিশ্বাসী। এই দু’জনের কথা আলাদা করে বলতেই হবে।”
আরও পড়ুন:
যাঁর কথা না বললেই নয়, সেই সুনীল নারাইনও চলে এসেছেন আলোচনায়। দিল্লির স্পিনারেরা যেখানে ভূরি ভূরি রান দিয়েছেন সেখানে নারাইন চার ওভারে মাত্র ১৭ রান দিয়েছেন। রাহানের কথায়, “আমি নারাইনকে একা ছেড়ে দিই। অধিনায়ক হিসাবে নারাইন এবং বরুণকে পাওয়া ভাগ্যের। ওদের খুব বেশি কিছু বলতে হয় না। নারাইন প্রতি দিন কিছু না কিছু শেখে। প্রত্যেক অনুশীলনে ও তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেয়। এটা মাঠেও আমাদের অনেক সাহায্য করে। যখনই ওকে বলি, ‘সানি এ বার তোমায় বল করতে হবে’, কখনওই পিছু হটে না। সব সময় বল করার জন্য তৈরি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী