Advertisement
E-Paper

তারাপীঠের উন্নয়নে আরও ৮ কোটি

কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পুজো দিয়ে জেলা পুলিশ-প্রশাসনকে প্রশংসায় ভরালেন রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠে পুজো দিয়ে ব্রাত্য সাংবাদিকদের বলেন, ‘‘স্ত্রীর ইচ্ছে ছিল, আজকের দিনে তারাপীঠে পুজো দেওয়ার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪২
মায়ের স্মরণে।

মায়ের স্মরণে।

কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে পুজো দিয়ে জেলা পুলিশ-প্রশাসনকে প্রশংসায় ভরালেন রাজ্যের পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু।

শনিবার সকালে স্ত্রীকে নিয়ে তারাপীঠে পুজো দিয়ে ব্রাত্য সাংবাদিকদের বলেন, ‘‘স্ত্রীর ইচ্ছে ছিল, আজকের দিনে তারাপীঠে পুজো দেওয়ার। বলা ভাল, পত্নীর পুণ্যেই পতির পুণ্য হল!’’ এর পরেই এখানকার ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ব্রাত্য। তাঁর কথায়, ‘‘লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। এখানে এসে দেখলাম, তাঁদের মধ্যে অনেকেই হোটেলে জায়গা পাননি। পান্থশালায় ঘর পাননি। কেউ ফুটপাতে রাত কাটিয়েছেন। কেউ রাস্তায় রাত কাটিয়েছেন। এত গাড়ি, এত মানুষের ভিড়। কিন্তু, কোনও অভিযোগ নেই। প্রশাসন সকলকে একত্রিত করে শৃঙ্খলাবদ্ধ ভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে।’’ ওই প্রসঙ্গেই মন্ত্রী একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তাঁর সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়কেও কৃতীত্ব দেন।

এ দিকে, তারাপীঠের উন্নয়ন নিয়েও বর্তমান পর্যটনমন্ত্রীর কাছ থেকেও নানা আশ্বাস মিলেছে। তিনি জানান, শুধু তারাপীঠই নয়, পশ্চিমবঙ্গের সমস্ত তীর্থস্থানের সংস্কার করা হচ্ছে। তারাপীঠের উন্নয়নেও সরকার আরও টাকা দিতে রাজি আছে। ব্রাত্যর কথায়, ‘‘তারাপীঠের উন্নয়নের জন্য ইতিমধ্যেই পর্যটন দফতর ২ কোটি টাকা দিয়েছে। আরও ৮ কোটি টাকা দেওয়া হবে।’’ এ দিনই মন্ত্রীকে তুলনায় গরিব পুন্যার্থীদের জন্য স্বল্প ভাড়ার একটি সরকারি অতিথিশালা নির্মাণের প্রস্তাব দিয়েছেন আশিসবাবু।

অন্য দিকে, এ দিন সকালে তারাপীঠ ফুলিডাঙা বাসস্ট্যান্ডে গাড়ি পার্কিং বাবদ ফি আদায় করার অভিযোগ ওঠে। সেই অভিযোগ পেয়ে আশিসবাবু নিজে এলাকায় গিয়ে পুলিশ এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটকে জানিয়ে বেআইনি ভাবে টাকা তোলা বন্ধ করে দেন। পরে আশিসবাবু বলেন, ‘‘এত লোকের ভিড় দেখে কেউ যদি ভাবে অসাধু উপায়ে সরকারি জমি থেকে টাকা তুলব, তা হবে না। এলাকায় নজরদারি চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy