Advertisement
E-Paper

কানপুরের বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভের সুযোগ! কী ভাবে মিলবে সুযোগ?

বছরে ৬,০০০ থেকে ৩০ হাজার টাকা কোর্সমূল্য জমা দিতে হবে প্রতি বছরে। জানুয়ারি ২০২৬ পর্বের জন্য ভর্তি নেওয়া হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৫:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কানপুরের ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয় মুক্ত এবং দূরশিক্ষার মাধ্যমে পড়ার সুযোগ দিচ্ছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অফ কমার্স, মাস্টার অফ কমার্স, ব্যাচলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ আর্টস এবং মাস্টার অফ আর্টস পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। কোর্স অনুযায়ী বছরে ৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা কোর্সমূল্য জমা দিতে হবে প্রতি বছরে। জানুয়ারি ২০২৬ পর্বের জন্য ভর্তি নেওয়া হবে। আবেদনের যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনের শেষ দিন বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ছত্রপতি শাহুজি মহারাজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Admission 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy