Advertisement
E-Paper

ফুটবল টুর্নামেন্ট

দুবরাজপুরে শ্রীশ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হল শুক্রবার। রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ওই ফুটবল প্রতিযোগিতা এ বার ৫৪তম বর্ষে পড়ল। দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে আয়োজিত প্রথম খেলায় মুখোমুখি বীরভূমের এমজি রয়্যাল ও বারাসত ইউনাইটেড ফুটবল একাদশ।

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:২১
—নিজস্ব চিত্র।

—নিজস্ব চিত্র।

দুবরাজপুরে শ্রীশ্রী ঠাকুর সত্যানন্দ শিল্ড ফুটবল টুর্নামেন্ট শুরু হল শুক্রবার। রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ওই ফুটবল প্রতিযোগিতা এ বার ৫৪তম বর্ষে পড়ল। দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে আয়োজিত প্রথম খেলায় মুখোমুখি বীরভূমের এমজি রয়্যাল ও বারাসত ইউনাইটেড ফুটবল একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী গৌরানন্দ, আশ্রমের শীর্ষ সেবক সত্যশিবানন্দ প্রমুখ। শীর্ষ সেবক বলেন, ‘‘মোট ৮টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ফাইনাল খেলা হবে চলতি মাসের ১২ তারিখ।’’ (ডান দিকে) একই দিনে রামপুরহাট ক্রীড়া সংস্থার ক্লাব ফুটবলে রামপুরহাট কোচিং সেন্টার ১-০ গোলে হারাল জুনিয়র কোচিং সেন্টারকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy