Advertisement
E-Paper

কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় মাঝারি বৃষ্টি, ৩০-৪০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কতা কোন কোন জেলায়

একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তা ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্য ঢুকে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১১:১৮
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতার আকাশ বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা ছিল। বেলা বাড়তেই শহরের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের সকাল ৯টা ৪৩ মিনিটের বুলেটিনে বলা হয়েছিল, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া চলবে। সেই পূর্বাভাসের কিছু পরেই কলকাতায় বৃষ্টি নামে। তবে কখনও বৃষ্টি নামছে, কখনও আবার রোদ উঠছে বৃহস্পতিবার সকাল থেকে।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তা ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্য ঢুকে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। তাই আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতির কারণে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে।

আগামী ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি চলবে। তার পর পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। ৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বাকি কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

তবে উত্তরবঙ্গে ১৪ এপ্রিল পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

rainfall Thunderstorm
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy