Advertisement
E-Paper

Rain Forecast: উত্তরে আরও বাড়বে বৃষ্টি, জারি লাল সতর্কতা, দক্ষিণবঙ্গেও বর্ষণের সম্ভাবনা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১৫:৫৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

গত কয়েক দিন আগেই ভারী বর্ষণে ভিজেছে উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, উত্তরের জেলাগুলিতে আরও বাড়বে বৃষ্টি। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পঙে লাল সতর্কতা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই দিনাজপুর জেলাতেও। বুধবারও ওই জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টির জেরে তিস্তা, তোর্সা, সঙ্কোশ, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলেও আশঙ্কা।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Raining weather Monsoon weather news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy