Advertisement
E-Paper

সহগল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা হাই কোর্টে ইডি জানায়, তারা সহগলকে গ্রেফতার করেছে। কিন্তু নিম্ন আদালতের অনুমতি না থাকার কারণে আদালতে হাজির করতে পারেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৬:২৮
সহগলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি।

সহগলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। ফাইল ছবি।

গরু পাচার মামলায় অভিযুক্ত জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সহগল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়ার ইডির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে চলে সওয়াল-জবাব। তার পরই ইডির আবেদন খারিজ করে দেয় আদালত। ইডির কাছে এই সংক্রান্ত নথি না থাকার কারণেই সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন মঞ্জুর করল না আদালত বলে জানা গিয়েছে।

গত শুক্রবার, আসানসোল জেলে নিয়ে ইডির আধিকারিকরা দীর্ঘ সময় ধরে জেরা করেন সহগলকে। তার পর তাঁকে গ্রেফতার করা হয় বলে খবর। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। ইডির মামলাও শোনেননি বিচারক। এর পরই ইডি হাই কোর্টের দ্বারস্থ হয়। আদালতের অবসরকালীন বেঞ্চে মামলাটি ওঠে। ইডি রবিবারই জরুরি শুনানির আবেদন জানায়। জানা যায়, তা গ্রাহ্য হয়নি। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলাটি শোনা হয়।

প্রসঙ্গত, সহগলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি। কিন্তু আসানসোল সংশোধনাগারে ইডি যে ভাবে সহগলকে গ্রেফতার করেছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আসানসোল আদালতের বিচারক। তাঁর প্রশ্ন ছিল, ইডির কোনও মামলা আসানসোল আদালতে নেই। তা হলে কোন প্রেক্ষিতে ইডি সহগলকে গ্রেফতার করে দিল্লি নিয়ে যেতে চাইছে? বলা হয়েছিল, দিল্লির আদালত থেকে উপযুক্ত নথি এনে ইডিকে তা আদালতে জমা দিতে হবে। আদালত সন্তুষ্ট হলে তবেই সহগলকে দিল্লি নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করা হবে।

এই প্রেক্ষিতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। কিন্তু সেই আবেদনও মঙ্গলবার খারিজ করে দিল আদালত। এ বার ইডির পরবর্তী পদক্ষেপ কী হবে সেটাই দেখার।

Sehgal Hossain Anubrata Mandal ED Calcutta High Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy