Advertisement
E-Paper

শিয়ালদহ শাখায় শনি এবং রবিবার বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রী ভোগান্তির আশঙ্কা

পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনের মেন আপ লাইনে কাজ চলবে। সেই কারণেই বেশ কয়েকটি লোকাল বাতিল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২০:২৬
 photo of local train

—ফাইল চিত্র।

শিয়ালদহ শাখায় আগামী শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। দমদম স্টেশনে মেন আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা।

পূর্ব রেল জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনে মেন আপ লাইনে কাজ চলবে। সেই কারণেই দু’দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে রেল।

শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই দিন বনগাঁ থেকে বাতিল করা হয়েছে দু’টি ট্রেন। একটি ট্রেন বাতিল করা হয়েছে ডানকুনি থেকে।

রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বনগাঁ থেকে বাতিল করা হয়েছে তিনটি লোকাল। হাবড়া থেকে দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। হাসনাবাদ থেকেও দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে তিনটি, দত্তপুকুর থেকে দু’টি এবং বারাসত থেকে বাতিল করা হয়েছে আরও একটি লোকাল।

রবিবার সকাল ৭টা ২ মিনিটের বদলে সকাল ৮টা ১০ মিনিটে বারাসত স্টেশন থেকে ছাড়বে বারাসত-দত্তপুকুর লোকাল ট্রেন।

Local Train Train cancel Sealdah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy