Advertisement
E-Paper

বিধায়কের শপথ নিতে এসে মৌনী মুকুল, শুধু বললেন, কিছু কিছু সময় চুপ করে থাকতে হয়

ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়েই ঢোকেন মুকুল। এসে তৃণমূল পরিষদীয় দলের ঘরে যান তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৪:৩৯
শুক্রবারশপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। নিজস্ব চিত্র

শুক্রবারশপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। নিজস্ব চিত্র

শুক্রবার বিধানসভায় এসে শপথ গ্রহণ করলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। শুক্রবার নদিয়ার বিধায়কদের শপথের কর্মসূচি ছিল।

ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা যে গেট দিয়ে বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়েই ঢোকেন মুকুল। এসে তৃণমূল পরিষদীয় দলের ঘরে যান প্রাক্তন তৃণমূল নেতা। সেখানে এক সরকারি আধিকারিকের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলে চলে যান শপথগ্রহণ কক্ষে। সেখানে প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় শপথবাক্য পাঠ করান।

পরে অধিবেশন কক্ষে থাকা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গেও বেশ কিছু ক্ষণ কথা বলতেও দেখা যায় মুকুলকে।

এর পরে বিধানসভা ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁর প্রতিক্রিয়া জানাতে চাওয়ায় মুকুল প্রথমে কিছু বলতে চাননি। পরে বলেন, “আমি এখন কিছু বলব না। যখন বলার হবে, তখন সাংবাদিকদের ডেকে নেব।” তাঁর আরও সংযোজন “মানুষের জীবনে এমন দু’একটা দিন আসে, যখন মানুষকে চুপ থাকতে হয়।” প্রোটেম স্পিকার বর্ষীয়ান নেতা সুব্রতের মুখোপাধ্যায়ের সঙ্গে কি কথা হয়েছে তাঁর? জবাবে মুকুল বলেন, “ওঁর সঙ্গে কথা হয়নি। তবে সুব্রত বক্সীর সঙ্গে আমার কথা হয়েছে।”

শুক্রবার বিধানসভায় নতুন বিধায়কদের সঙ্গে বৈঠক করেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু সেই বৈঠকে যোগ না দিয়েই বিধানসভা থেকে চলে যান মুকুল। সেই প্রসঙ্গে কোনও প্রশ্নের জবাব দেননি তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারীও।

BJP mukul roy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy