E-Paper

এসএসসি-র গ্রুপ সি পরীক্ষা কাল

গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় পরীক্ষার্থীদের বন্ধ জুতো পরে পরীক্ষা দিতে আসতে নিষেধ করা হয়েছে। তাঁদের বলা হয়েছে খোলা চটি বা চপ্পল পরে আসতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪২

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র লিখিত পরীক্ষা আগামিকাল, রবিবার রাজ্য জুড়ে ১৬৯৩টি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার জানান, গ্রুপ-সি নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি। সিদ্ধার্থ বলেন, “পরীক্ষার্থীর সংখ্যার বিচারে প্রায় মাধ্যমিক পরীক্ষার্থীর সমতুল পরীক্ষার্থী গ্রুপ সি পরীক্ষা দেবেন।” আগামী ৮ মার্চ হবে গ্রুপ ডি লিখিত পরীক্ষা।

এ বার গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় পরীক্ষার্থীদের বন্ধ জুতো পরে পরীক্ষা দিতে আসতে নিষেধ করা হয়েছে। তাঁদের বলা হয়েছে খোলা চটি বা চপ্পল পরে আসতে হবে। পরীক্ষা শুরু বেলা ১২টায়। বেলা ১০টা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। বেলা ১১ টা ৪৫ মিনিটের পরে আর কেউ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা করা হবে। গয়না পরে আসা যাবে না বলে পরীক্ষার্থীদের জানিয়েছে এসএসসি। স্বচ্ছ জলের বোতল, পেনসিল পাউচ, অ্যাডমিট কার্ড ও প্রয়োজনীয় নথি ছাড়া অন্য কিছু সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীরা বাইরে যেতে পারবেন না।

গ্রুপ সি-র লিখিত পরীক্ষার পূর্ণ মান ৬০। বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১টা ৫০ মিনিটে। এই পরীক্ষা দিচ্ছেন ২০১৬ সালের এসএসসি-র গ্রুপ সি-র দাগী বলে চিহ্নিত হননি এমন পরীক্ষার্থীরাও। তাঁদেরই এক জন অমিত মণ্ডল বলেন, “আমরা প্রায় ১২০০ যোগ্য চাকরিহারা গ্রুপ সি চাকরিপ্রার্থী রয়েছি। স্কুলে যাওয়ার অনুমতি নেই। বেতন বন্ধ।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SSC WBSSC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy