Advertisement
E-Paper

১ জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের

নতুন হার অনুযায়ী, জ়োন ‘এ’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক ৪০৬ টাকার সমান। জ়োন ‘বি’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১৩:২১
State government announces wage hike and new minimum wage for workers, effective July 1

শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে উদ্যোগী রাজ্য সরকার। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজ্যের শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মজুরি কাঠামো রাজ্য জুড়ে দু’টি জ়োন—‘এ’ এবং ‘বি’—ভিত্তিক কার্যকর হবে। জ়োন ‘এ’-র আওতায় রয়েছে পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল এবং থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ। অন্য দিকে, জ়োন ‘বি’-তে রাজ্যের বাকি অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন হার অনুযায়ী, জ়োন ‘এ’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১০,৫৫৮ টাকা, যা দৈনিক ৪০৬ টাকার সমান। জ়োন ‘বি’-তে অদক্ষ শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি হবে ৯,৭৬০ টাকা বা দৈনিক ৩৭৫ টাকা।

অর্ধদক্ষ বা সেমি-স্কিলড শ্রমিকদের ক্ষেত্রে জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম বেতন ১১,৬১৫ টাকা এবং জ়োন ‘বি’-তে ১০,৭৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। দক্ষ বা স্কিলড শ্রমিকদের জন্য জ়োন ‘এ’-তে ন্যূনতম মজুরি ১২,৭৭৭ টাকা এবং জ়োন ‘বি’-তে ১১,৮০৭ টাকা। অন্য দিকে, অত্যন্ত দক্ষ বা হাইলি স্কিলড কর্মীদের জন্য জ়োন ‘এ’-তে মাসিক ন্যূনতম মজুরি ১৪,০৫৪ টাকা এবং জ়োন ‘বি’-তে ১২,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ক্যুরিয়ার পরিষেবা, হোটেল-রেস্তরাঁ, তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প-সহ মোট ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে। সরকার জানিয়েছে, প্রতি দিন ৮ ঘণ্টা কাজ এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টা কাজের সীমা বজায় রেখেই এই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে।

WB State Government Daily wage worker

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy