Advertisement
E-Paper

সন্ধ্যার মুখে কালো মেঘে ঢাকল আকাশ, কলকাতা ও বিভিন্ন জেলায় ঝড়, কোথাও নামল বৃষ্টি

সোমবার বিকেল গড়াতেই কলকাতা-সহ হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আকাশ কালো হয়ে যায় মেঘে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৩ ১৮:০৪
Storm starts at different parts of West Bengal

সন্ধ্যার মুখে ঝড়। — নিজস্ব চিত্র।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। সন্ধ্যার মুখেই দেখা গেল ঝড়ের দাপট। সেই সঙ্গে কোনও কোনও জেলায় নামল মুষলধারে বৃষ্টিও।

আবহাওয়া দফতর জানিয়েছিল, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বিকেল গড়াতেই কলকাতা-সহ হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আকাশ কালো হয়ে যায় মেঘে। পূর্ব বর্ধমানের ভাতার বাজারে রোড শো শেষ করে মঙ্গলকোটের নতুনহাটের সভাস্থলে যাচ্ছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে তাঁর কনভয় আটকে পড়ে। রাস্তার ধারে গাছও ভেঙে যায়। ভেঙে পড়ে তোরণ। একই ছবি দেখা গিয়েছে হুগলি এবং মেদিনীপুরেও। সেখানে এলোমেলো ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টিও।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

storm rainfall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy