E-Paper

শহরে রূপাণী-স্মরণ, হাজির বিরোধী নেতা

ভবানীপুরে বুধবার সন্ধ্যায় রূপাণির পরিজন এবং গুজরাতি সম্প্রদায়ের আয়োজনে ছিল ওই স্মরণ-সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা এবং গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে রূপাণীর অবদান স্মরণে রাখার কথা বলেছেন শুভেন্দু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:৩১
গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর স্মরণ-সভায় শুভেন্দু অধিকারী। ভবানীপুরে।

গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর স্মরণ-সভায় শুভেন্দু অধিকারী। ভবানীপুরে। —নিজস্ব চিত্র।

আমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর স্মরণ-সভা পালিত হল এই শহরে। ভবানীপুরে বুধবার সন্ধ্যায় রূপাণির পরিজন এবং গুজরাতি সম্প্রদায়ের আয়োজনে ছিল ওই স্মরণ-সভা। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা এবং গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে রূপাণীর অবদান স্মরণে রাখার কথা বলেছেন শুভেন্দু।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ দিনই যোগ দিয়েছিলেন মধ্য কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে একটি আলোচনা-সভায়। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির উপরে আক্রমণ ও শান্তিনিকেতনে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙার ঘটনার প্রতিবাদে বিশিষ্ট জনেদের নিয়ে একটি আলোচনা-সভার আয়োজন করেছিল বিজেপি প্রভাবিত একটি সংগঠন। সেখানেই বক্তা ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Suvendu Adhikari BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy