Advertisement
E-Paper

দ্রুত শিক্ষক নিয়োগ হবে, বললেন পার্থ

শীঘ্রই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে বসে শুক্রবার বিধানসভার মিডিয়া সেন্টারে পার্থবাবু বলেন, ‘‘দ্রুত টেট পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ৩১ মার্চের আগেই ফল প্রকাশ করা যেত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৯:২৫

শীঘ্রই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশ্বাস দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্থমন্ত্রী অমিত মিত্রের পাশে বসে শুক্রবার বিধানসভার মিডিয়া সেন্টারে পার্থবাবু বলেন, ‘‘দ্রুত টেট পরীক্ষার ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ৩১ মার্চের আগেই ফল প্রকাশ করা যেত। কিন্তু নির্বাচনী বিধি চালু হয়ে যাওয়ায় তা করা যায়নি।’’ টেট পরীক্ষার্থীদের খাতা দেখা সম্পূর্ণ বলে জানিয়ে পার্থবাবু বলেন, ‘‘হাইকোর্টে বলেছি, দ্রুত নিয়োগের অনুমোদন দিন। কেন্দ্রের কাছেও অনুমোদন চেয়েছি। আশা করছি, শীঘ্রই শিক্ষকদের শূন্যপদে নিয়োগ করতে পারব।’’

নিয়োগ বন্ধ অথচ শিক্ষকেরা অবসর নিচ্ছেন। এই পরিস্থিতিতে স্কুলের পঠন-পাঠন স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য। পার্থবাবু নিজেই ক’দিন আগে এ কথা জানিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থী আরও হতাশ হয়ে পড়েছিলেন। পাশাপাশিই, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছিল। শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে অনির্দিষ্ট কাল পঠন-পাঠন চালানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। যেখানে দরকার, শুধু সেখানেই তাঁদের নেওয়া হচ্ছে। তা-ও চিরকালের জন্য নয়।’’ রাজ্যে ৩০ লক্ষ যুবক-যুবতী শিক্ষকতার চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন। এই পরিসংখ্যান দিয়ে পার্থবাবু বলেন, ‘‘যত দ্রুত সম্ভব পরীক্ষার ফল ঘোষণা হবে। তার পরেই নিয়োগ শুরু হবে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy