Advertisement
E-Paper

প্রতিবেশীর কন্যাকে ধর্ষণ করে খুন অন্ধ্রপ্রদেশে, ড্রামের ভিতর থেকে উদ্ধার দেহ, ধৃত যুবক

পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মাদকাসক্ত। সন্দেহ করা হচ্ছে, শিশুটিকে অপহরণ করে নিজের বাড়িতে আটকে রেখে অত্যাচার চালানো হয়। তার পর তাকে জলভর্তি ড্রামের মধ্যে ডুবিয়ে মারেন অভিযুক্ত যুবক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার মদনপল্লি এলাকায়। প্রতিবেশী যুবকের ঘরে ড্রামের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধারের পর উত্তাল হয়ে ওঠে এলাকা। মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর অভিযুক্ত মাদকাসক্ত। সন্দেহ করা হচ্ছে, শিশুটিকে অপহরণ করে নিজের বাড়িতে আটকে রেখে অত্যাচার চালানো হয়। তার পর তাকে জলভর্তি ড্রামের মধ্যে ডুবিয়ে মারেন অভিযুক্ত যুবক। দেহ লোপাটের চেষ্টা করেছিলেন। কিন্তু তার আগেই ধরা পড়ে যান। সোমবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল শিশুটি। পুলিশের দ্বারস্থ হয় তার পরিবার। তার পরই পুলিশ শিশুটির খোঁজে তল্লাশি শুরু করে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

পুলিশ জানিয়েছে, রাতে অভিযুক্তের বাড়িতেও গিয়েছিল তারা। কিন্তু তিনি তখন ঘুমোচ্ছিলেন। ফলে পুলিশের সন্দেহ হয়নি। কিন্তু সকালে আবার পুলিশ আসে। অভিযুক্তের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। তখনই ড্রামের ভিতরে জলের মধ্যে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জোরালো হয়। মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

Rape
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy