Advertisement
E-Paper

Khejuri: খেজুরি: চার্জশিটে নাম তিন নেতার

এনআইএ-র আইনজীবী দেবাশিস মল্লিক এ দিন জানান, তিনশো পাতার চার্জশিটে সাক্ষী আছেন ৭৮ জন। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ০৭:১১

ফাইল চিত্র।

চলতি বছরের সূচনায় খেজুরিতে যে-বিস্ফোরণ ঘটেছিল, সেই মামলায় শুক্রবার বিচার ভবনে এনআইএ-র বিশেষ আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সংশ্লিষ্ট সূত্রের খবর, চার্জশিটে পূর্ব মেদিনীপুরের তিন তৃণমূল নেতা সমরশঙ্কর মণ্ডল, রতন প্রামাণিক ও কঙ্কণ করণকে অভিযুক্ত করা হয়েছে। তিন জনেই এখন জেল হেফাজতে আছেন। সমর তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ছিলেন।

এনআইএ-র আইনজীবী দেবাশিস মল্লিক এ দিন জানান, তিনশো পাতার চার্জশিটে সাক্ষী আছেন ৭৮ জন। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছিল। সাক্ষ্যপ্রমাণের অভাবে ধৃত সইদুল আলি খান ও আরিফ বিল্লার নাম চার্জশিটে রাখা হয়নি। ৩ জানুয়ারি রাতে খেজুরির পশ্চিম ভাঙনবাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল। মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হন বেশ কয়েক জন।

Khejuri TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy