Advertisement
E-Paper

২১ জুলাইয়ের কর্মসূচি মিটলেই পুরভোটের লক্ষ্যে ঝাঁপাবে দল: কুণাল! তুললেন দলীয় কমিটি স্তাবকমুক্ত করার দাবি

স্তাবক সংবলিত দলীয় কমিটি তৈরির বিরুদ্ধে সোচ্চার হলেন বিধায়ক কুণাল ঘোষ। বুধবার মহারাষ্ট্র নিবাস হলে আয়োজিত তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা কমিটির এক বৈঠকে বক্তৃতায় স্তাবকহীন দলীয় কমিটি গঠনের দাবি তোলেন তিনি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:০৬
TMC leader Kunal Ghosh demanded that party committees no longer be formed using sycophants

কুণাল ঘোষ। —ফাইল চিত্র।

স্তাবক সংবলিত দলীয় কমিটি তৈরির বিরুদ্ধে সোচ্চার হলেন বিধায়ক কুণাল ঘোষ। বুধবার মহারাষ্ট্র নিবাস হলে আয়োজিত তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা কমিটির এক বৈঠকে বক্তৃতায় স্তাবকহীন দলীয় কমিটি গঠনের দাবি তোলেন তিনি। বেলেঘাটার বিধায়ক বলেন, ‘‘বিজেপি সমস্ত রাষ্ট্রশক্তি প্রয়োগ করে জোর করে আমাদের হারিয়েছে। তবে এ ক্ষেত্রে আমাদেরও কিছু ভুলত্রুটি ছিল, তা আমাদের মেনে নিতে হবে। তবে এ বার যে নতুন কমিটি তৈরি হবে, সে ক্ষেত্রে যেন স্তাবকদের দিয়ে দলীয় কমিটি গঠন না করা হয়।’’ তিনি আরও বলেন, ‘‘কেউ এসে আমাকে রোজ মুখ দেখাচ্ছে, তার মানেই তাকে কমিটিতে নিতে হবে, এমনটা করলে হবে না। যে এলাকায় থেকে কাজ করছে তাঁকেই কমিটিতে জায়গা দেওয়া হোক।’’

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন, ২১ জুলাই তা পালন করতে হবে বলে উপস্থিত নেতৃত্ব ও কর্মীদের জানিয়েছেন তিনি। পাশাপাশি, কুণাল আরও জানিয়েছেন, শহিদ দিবসের কর্মসূচি শেষ হয়ে গেলেই দল পুরসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবে, গঠন করা হবে ওয়ার্ড কমিটি। এ ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকেই এবার দল প্রার্থী করবে বলেই জানিয়েছেন উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতি। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেছেন, ‘‘দল কী দেয়নি। কাউন্সিলর, বিধায়ক, এমপি, মেয়র পরিষদ মেয়র, পারিবারিক প্রতিষ্ঠা সবকিছুই পেয়েছেন। তাও বেইমানি করতে হল? পুরসভা নির্বাচনে এই সমস্ত বেইমানকে যোগ্য জবাব দিতে হবে।’’

এই সভায় উপস্থিত হয়েছিলেন কালীঘাট তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কামারহাটির বিধায়ক মদন মিত্র, বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়। সকলেই আগামী একুশে জুলাই শহিদ দিবস পালন নিয়ে কর্মীদের প্রস্তুত থাকতে বলেন।

Kunal Ghosh

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy