এসআইআরের খসড়া তালিকায় নাম না-থাকায় শুনানিকেন্দ্রে ডাক পড়েছিল বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যের। নোটিস পাঠানো হয়েছিল তাঁর দুই পুত্রকে। সাংসদের নবতিপর মা এবং বোনকেও হাজিরা দিতে বলা হয়। এই নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিল, সাংসদের বৃদ্ধা মাকে হাজিরার জন্য বাইরে বেরোতে হবে না। তিনি চাইলে তাঁর বাড়িতে গিয়েও শুনানি করা হবে। তবে পরিবারের বাকি তিন সদস্যকে নিয়ে আলাদা করে কোনও তথ্য বা বিবৃতি দেয়নি কমিশন। যা থেকে মনে করা হচ্ছে, তাঁদের শুনানিকেন্দ্রে যেতেই হবে।
শনিবার তাঁর পরিবারের চার সদস্যের কাছে নোটিস যাওয়ার পরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন কাকলি। তাঁর বক্তব্য, তিনি দীর্ঘ দিন ধরে একই বুথের ভোটার। তাঁর দুই পুত্র প্রতিষ্ঠিত চিকিৎসক। তার পরেও কী ভাবে শুনানিতে বাড়ির চার জনের ডাক পড়ে?
আরও পড়ুন:
এসআইআর নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২ বছরের কাজ ২ মাসে শেষ করতে গিয়ে চাপ বাড়ছে বিএলওদের উপর। অনেকে আত্মহত্যা করছেন। অসুস্থ হয়েও মৃত্যু হচ্ছে কারও। এমনকি, এসআইআরের কাজ আপাতত বন্ধ রাখারও আবেদন করেছিলেন তিনি। এর মধ্যে খসড়া তালিকা প্রকাশের পর একের পর এক অসঙ্গতির অভিযোগ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কাকলির প্রশ্ন, তিনি জনপ্রতিনিধি হওয়ার পরেও যদি পরিবারের সদস্যদের শুনানিতে ডাক পড়ে, তা হলে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিস্থিতি ঠিক কেমন, তা সহজে অনুমেয়। তিনি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা সংশয় প্রকাশ করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা