Advertisement
E-Paper

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কর্মী প্রয়োজন, সামলাতে হবে প্রশাসনিক দায়ভার

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩
Calcutta University

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। বৃহস্পতিবার এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজের দায়িত্ব সামলাতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। এ জন্য অনলাইনে আবেদন জানানো যাবে।

বিশ্ববিদ্যালয়ে তরফে অফিস এগ্‌জ়িকিউটিভ (ফেলোশিপ অ্যাডমিনিস্ট্রেশন) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। তাঁকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রেজিস্ট্রারের অধীনে ডিপিও কার্যালয়ে কাজের দায়িত্ব পালন করতে হবে। তাঁর পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা।

আবেদনকারীদের স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। একইসঙ্গে বাংলা এবং ইংরেজি ভাষায় স্বচ্ছন্দ হতে হবে। তাঁদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৪০ বছর।

আগ্রহীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এর পর আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

Calcutta University WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy